সলঙ্গায় বিলবোর্ড নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ বিকাল
  • ৪৮৬৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দীর্ঘদিন জমি বিরোধ ও মহাসড়কের জায়গা দখল করে বিলবোর্ড নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।


ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দিতে।

এ ঘটনায় দুই পক্ষই সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।


অভিযোগ সূত্রে জানা যায়, ধোপাকান্দি গ্রামের ফরিদুল ইসলামের ভবনের সামনে মহাসড়ক ও সড়ক বিভাগের জায়গা দখল করে ‘প্রভাতী অ্যাড’ নামের একটি প্রতিষ্ঠান বিলবোর্ড নির্মাণের কাজ শুরু করে। এ কাজে ফরিদুল ইসলাম ও আবু তালেব শেখের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি হয় বলে জানা গেছে। বিলবোর্ড নির্মাণকে কেন্দ্র করে জমির মালিকানা নিয়ে আব্দুল মোতালেবের ছেলেদের সঙ্গে তার ভাতিজা রুহুল আমিন গংদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে রয়েছেন—ধোপাকান্দি গ্রামের মৃত আবু বক্কার শেখের ছেলে রুহুল আমিন (৪০), তার ভাই রুবেল হোসেন (৪৫), অপর পক্ষের আবু তালেব শেখ (৬৫), তার ছেলে আশরাফুল ইসলাম (৩৫) এবং ওলেমান ও কাওসার।


এবিষয়ে রুহুল আমিন বলেন,“আমার চাচা আবু তালেব শেখের মালিকানাধীন ৪৯ খতিয়ানের জমির মধ্যে ৭১-৭২ সালে তিন শতক এবং ২০২১-২২ সালে এলএ কেসের মাধ্যমে আরও ১০ শতক জায়গা অধিগ্রহণ হয়। এরপরও সামনে অবৈধভাবে মহাসড়ক দখল করে তিনতলা ভবন নির্মাণ করা হয়েছে। এখন আবার সেই ভবনের সামনে বিলবোর্ড বসিয়ে আমার চলাচলের রাস্তা বন্ধ করা হচ্ছে। আমি কাজ বন্ধ করতে গেলে উল্টো আমার ওপর হামলা করা হয়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি এবং মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদের দাবি জানাচ্ছি।”


এবিষয়ে ধোপাকান্দি গ্রামের তালেব শেখের ছেলে আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন,“আমার চাচাতো ভাই রুহুল আমিন আমাদের পৈতৃক ভবনে বিলবোর্ড ভাড়া দেওয়াকে কেন্দ্র করে সে চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমার বাবা ও পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়। এঘটনায় আমরা থানায় এজহার দায়ের করেছি। প্রশাসনে কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।”


প্রত্যক্ষদর্শী রওশন আলী জানান, মহাসড়কের জায়গা দখল করে বিলবোর্ড নির্মাণ করায় রুহুল আমিনের চলাচলে বাধা সৃষ্টি হয়। কাজ বন্ধ করতে বললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরেক প্রত্যক্ষদর্শী আসমত আলী বলেন, “বিলবোর্ডটি সরকারি জায়গায় নির্মাণ করা হচ্ছিল। রাস্তা বন্ধ হওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন।”

এ বিষয়ে প্রভাতী অ্যাডের মালিক মইনুল হক মিঠু বলেন, “আমরা হাজী ফরিদুল ইসলাম ও হাজী আব্দুল মোতালেবের সঙ্গে চুক্তি করে কাজ করছিলাম। তাদের মধ্যে জমি সংক্রান্ত পুরনো বিরোধ রয়েছে, তা জানা ছিল না। ঘটনার পর আমরা কাজ বন্ধ করে দিয়েছি।”


সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন,“লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad