বিমানে ২৩৪ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ২০ অক্টোবর

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ দুপুর
  • ৫২২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১৩টি ক্যাটাগরিতে ২৩৪টি পদে নিয়োগের আবেদন চলছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগে অংশ নিতে আগ্রহীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত টেলিটক পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণের পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে ফি জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ আবেদন পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক কি না, জমা দেওয়ার আগে তা যাচাই করে নিতে হবে।

আবেদন সফলভাবে জমা হলে ছবি ও স্বাক্ষরসহ আবেদনপত্রের একটি কপি পাওয়া যাবে। সেটি পিডিএফ আকারে ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিয়ে সংরক্ষণ করতে হবে।

ছবি ও স্বাক্ষরের নির্ধারিত মাপ

আবেদনপত্রে ছবি ও স্বাক্ষর আপলোডের ক্ষেত্রে নির্ধারিত মাপ অনুসরণ করতে হবে।

ছবি: ৩০০ × ৩০০ পিক্সেল; ফাইলের সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট।

স্বাক্ষর: ৩০০ × ৮০ পিক্সেল; ফাইলের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট।

পদ অনুযায়ী আবেদন ফি

নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের ক্রমিক নম্বর অনুসারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

পদের ক্রমিক নম্বরআবেদন ফি১–৬৬৬৯ টাকা৭–৮৫৫৮ টাকা৯–১২৩৩৫ টাকা১৩২২৩ টাকা

নির্ধারিত আবেদন ফি অফেরতযোগ্য। আবেদনপত্র পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

যেভাবে ফি জমা দেবেন

শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে দুটি এসএমএস পাঠিয়ে আবেদন ফি জমা দিতে হবে।

প্রথম এসএমএসে লিখতে হবে BBAL12 User ID। এখানে User ID-এর জায়গায় আবেদন থেকে পাওয়া নিজস্ব ইউজার আইডি বসিয়ে বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফি ও পিন নম্বর জানানো হবে।

দ্বিতীয় এসএমএসে লিখতে হবে BBAL12 YES PIN। এখানে PIN-এর জায়গায় ফিরতি বার্তায় পাওয়া পিন নম্বর বসিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি জমা সম্পন্ন হলে ফিরতি এসএমএসে নিশ্চিতকরণ বার্তার পাশাপাশি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।

প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য

প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল ওয়েবসাইটে এবং টেলিটকের আবেদন পোর্টালে প্রকাশ করা হবে। যোগ্য প্রার্থীদের মুঠোফোনেও এসএমএসের মাধ্যমে জানানো হবে।

নিয়োগের পদ, যোগ্যতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তির দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর, চাকরি বিভাগ; প্রকাশিত ১৯ অক্টোবর ২০২৬। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ বিজ্ঞপ্তি ও টেলিটক আবেদন পোর্টাল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad