ব্যাংক এশিয়ায় উচ্চপদে চাকরি, আবেদন করা যাবে ২৫ অক্টোবর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ বিকাল
  • ৩৭৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং’ পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। পদটিতে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিট প্রধান পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট অথবা করপোরেট লায়াবিলিটি-সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এটি পূর্ণকালীন চাকরি এবং কর্মক্ষেত্র হবে অফিসভিত্তিক। কর্মস্থল নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

বেতন ও অন্যান্য সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন নির্ধারণ করা হয়নি। নির্বাচিত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের সময়সীমা

ব্যাংক এশিয়ার এ নিয়োগে আবেদন শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad