বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবিসি ব্যাংক পিএলসি চিফ রিস্ক অফিসার (সিআরও) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১২ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতানিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চিফ রিস্ক অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা নির্দিষ্ট করা হয়নি। এ পদে আবেদন করতে প্রার্থীদের ব্যাংকিং ম্যানেজমেন্টে এমবিএম, ব্যবসায় প্রশাসনে এমবিএ অথবা ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, ব্যবস্থাপনা কিংবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীদের ব্যাংকিং বিষয়ে পেশাগত দক্ষতা থাকতে হবে। এ ছাড়া ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে উচ্চপর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদটির জন্য ২০ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
চাকরির বিস্তারিতপ্রতিষ্ঠান: এনআরবিসি ব্যাংক পিএলসি
পদ: চিফ রিস্ক অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: ২০ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম ও সময়সীমাআগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে এনআরবিসি ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক