ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ বিকাল
  • ৬৪৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে পারবেন বিএ, বিএসসি বা সমমানের ডিগ্রিধারীরা। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

বিশ্ববিদ্যালয়টির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে আয়েশা আবেদ লাইব্রেরির জন্য। পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

আবেদনকারীদের বিএ, বিএসসি বা সমমানের ডিগ্রির পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে। এ ছাড়া এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।

চাকরির ধরন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের পূর্ণকালীন ভিত্তিতে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কাজ করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনের সময়সীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের বিস্তারিত

আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত জানতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad