পেট্রোবাংলার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগের তথ্য
প্রতিষ্ঠান: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
নিয়োগের পরিমাণ: ৭৫৩ জন
পদ: ১৯টি ক্যাটাগরি
প্রতিষ্ঠান: পেট্রোবাংলার আওতাধীন ১২টি প্রতিষ্ঠান
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন স্কেল: নবম গ্রেডে ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০–৭৭,৩০০ টাকা
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
আবেদন শুরু: ১৮ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে আবেদন করার লিংক চালু হওয়ার কথা।
আবেদন ফরম পূরণের পর টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
আবেদন ফি
সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
যোগ্যতা ও বিস্তারিত বিজ্ঞপ্তি
পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে পেট্রোবাংলার প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিস্তারিত জানতে পেট্রোবাংলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর, ১৭ অক্টোবর ২০২৬; পেট্রোবাংলার নিয়োগ বিজ্ঞপ্তি।

প্রথম দর্পণ,ডেস্ক