হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষার আহ্বান হুইপ নিজানের, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় প্রার্থনার অনুরোধ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ বিকাল
  • ৩৪১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সাম্য, ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে শারদীয় দুর্গোৎসবে বিশেষ প্রার্থনার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। একই সঙ্গে হিন্দু-মুসলিম সম্প্রীতি ও সৌহার্দ্য অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ত্রিনয়নী সংঘ ও শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ নিজান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ইতিবাচক চিন্তাভাবনার সুফল পেতে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে তাঁর দীর্ঘদিন বেঁচে থাকা প্রয়োজন। দুর্গাপূজার আরাধনার মাধ্যমে দেবী দুর্গার কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করার জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের অনুরোধ জানান।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে পূজামণ্ডপে হিন্দুধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আগের সরকারের সময়ে ঈদ উপলক্ষে মুসলমানদের মধ্যে এ ধরনের উপহার বিতরণ করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের মানসিক পরিবর্তনের কারণেই এবার পূজায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা

ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রসঙ্গ তুলে হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, আবহমান বাংলার হিন্দু-মুসলিম সম্প্রীতি ও সৌহার্দ্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেমন সারা বছর দুর্গাপূজার জন্য অপেক্ষা করেন, তেমনি মুসলমানরাও ঈদের জন্য অপেক্ষা করেন। নাগরিক হিসেবে সবার অধিকার সমান। সমাজে কোনো ধরনের অন্যায় বা গুন্ডামি বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

পূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা

পূজামণ্ডপের নিরাপত্তা ও উৎসবের পরিবেশ সম্পর্কে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ-জামান বলেন, সরকারি নির্দেশনা অনুসারে দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার ডা. শামসুল আলম এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ভাস্কর মজুমদার ও সাধারণ সম্পাদক ভাস্কর চন্দ্র দাস। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষও অনুষ্ঠানে অংশ নেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে হুইপ নিজান স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ৩০০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad