বিএনপি সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এতদিন সরকারকে সহযোগিতা করার কথা বললেও এখন থেকে তাঁরা দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এতে জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।
শফিকুর রহমান বলেন, “এতদিন বলতাম, আমরা সরকারকে সহযোগিতা করব; আজ থেকে ঘোষণা দিচ্ছি, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব।” তাঁর অভিযোগ, সরকার বিরোধী দলের সহযোগিতা নেওয়ার যোগ্যতা দেখাতে পারেনি।
‘গণভোটের রায় পাশ কাটানোর সুযোগ নেই’জামায়াত আমির বলেন, বিএনপি সরকারের পতন তাঁরা চাননি; বরং সরকার সফল হোক, সেটিই চেয়েছিলেন। কারণ সরকারের সাফল্য দেশের সাফল্যের সঙ্গে যুক্ত। কিন্তু বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের মতো সমস্যায় সহযোগিতার প্রস্তাব দেওয়ার পরও সরকার তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় সংসদে নোটিশ দিয়ে আলোচনার পাশাপাশি তাঁদের কারিগরি বিশেষজ্ঞ দলকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সরকার সেই প্রস্তাবে সাড়া দেয়নি বলে দাবি করেন তিনি।
তাঁর অভিযোগ, বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই অবস্থান থেকে সরে এসেছে। গণভোটের রায় কার্যকর না করে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি পূরণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
‘সংস্কার পরিষদে শপথ নেয়নি বিএনপি’শফিকুর রহমান বলেন, গণভোটের সময় ও আয়োজন নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের মতপার্থক্য ছিল। জামায়াত আগে গণভোট চাইলেও বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে অবস্থান নেয়। শেষ পর্যন্ত একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয় বলে তিনি উল্লেখ করেন।
তাঁর অভিযোগ, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এর মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিরোধী দল শুরু থেকেই আন্দোলন করতে চায়নি। জনগণ একদিকে সরকার গঠনের জন্য, অন্যদিকে রাষ্ট্র সংস্কারের জন্য রায় দিয়েছে। সেই রায়ের যথাযথ মূল্যায়ন হলে সংসদের বাইরে আন্দোলনের প্রয়োজন হতো না বলে দাবি করেন জামায়াত আমির।
সাংবিধানিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপের অভিযোগবিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যদের পদত্য

প্রথম দর্পণ,ডেস্ক