আওয়ামী লীগের পথেই বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ বিকাল
  • ২৭০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, ক্ষমতায় আসার পর গত সাত মাসে বিএনপি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিরোধী দলের সহযোগিতা গ্রহণে ব্যর্থ হয়ে সরকার দেশকে আবারও স্বৈরাচারী শাসনের দিকে নিয়ে যাচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

‘১৮ কোটি মানুষের পাশে থাকবে জামায়াত’

ডা. শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন ও জনস্বার্থে সরকারকে সহযোগিতা করার কথা ভেবেছিল বিরোধী দল। কিন্তু সরকার সেই সহযোগিতা নিতে পারেনি। এ পরিস্থিতিতে এখন থেকে ১৮ কোটি মানুষের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, বিএনপি বদলে গেলেও জামায়াত তাদের অবস্থান পরিবর্তন করবে না। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় আদায় না হওয়া পর্যন্ত দলটি তাদের অবস্থানে অনড় থাকবে বলেও জানান তিনি।

গণভোট নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা

২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নিজেদের অতীত ভুলে গেছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তাঁর ভাষ্য, গণভোটের বিষয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে আগে বড় ধরনের মতপার্থক্য ছিল না। তবে গণভোট আগে আয়োজনের পক্ষে ছিল জামায়াত, যাতে বিষয়টি অনিশ্চয়তায় না পড়ে।

তিনি অভিযোগ করেন, বিএনপি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য চাপ দিয়েছিল। এর ফলে দুটি ভোট একই দিনে অনুষ্ঠিত হয়। এ ছাড়া সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়েও নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে দাবি করেন তিনি।

সংসদে শপথ ও আন্দোলন প্রসঙ্গ

জামায়াত আমিরের অভিযোগ, বিএনপির সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাঁর মতে, এ অবস্থানের মাধ্যমে দলটি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতা বজায় রেখেছে।

তিনি আরও বলেন, বিএনপি পাঁচ বছরের জন্য সরকার পরিচালনার ম্যান্ডেট পাওয়ার যুক্তি তুলে ধরছে। কিন্তু নির্বাচনের পাশাপাশি গণভোটের রায়ও যথাযথভাবে মূল্যায়ন করা হলে বিরোধী দলকে সংসদের বাইরে আন্দোলনে যেতে হতো না। বিএনপির অবস্থানের কারণেই বিরোধী দল আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad