সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা, অক্ষত বিএনপি নেতা লেনিন ও সফরসঙ্গীরা

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ রাত
  • ২০৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিরাজগঞ্জে ফেরার পথে দুর্ঘটনা,

ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন। এ ঘটনায় তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি ও তাঁর সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে টাঙ্গাইল বাইপাস ও এলেঙ্গার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পেছন থেকে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লেনিনের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা কেউ শারীরিকভাবে আহত হননি।


রাহিদ মান্নান লেনিনের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মেহেদী আফজাল পারভেজ, লেনিনের মেজো বোন শায়লা নাহিদ আফজাল লুবনাসহ পরিবারের অন্যান্য সদস্য। দুর্ঘটনার পর তাঁরা সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়ে রাহিদ মান্নান লেনিন জানান, দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি ও তাঁর সফরসঙ্গীরা সবাই অক্ষত রয়েছেন। কেউ আহত না হওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশ করেন




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad