সংসদ সদস্যকে পদত্যাগের আহ্বান জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ রাত
  • ২১৪৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্যের (এমপি) গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংশ্লিষ্ট এমপিকে পদত্যাগের আহ্বান জানিয়েছে দলটি।

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু আমাদের হৃদয়ে কম্পন তুলেছে। তার মায়ের হাহাকার আমাদের অশ্রুসজল করে তুলেছে।

নিহত শিশুর পরিবারের প্রতি শোক প্রকাশ করে বিবৃতিতে তিনি বলেন, ‘একটি শিশুর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। কিন্তু এমন একটি নির্মম ঘটনার পরও জাতীয় সংসদে ওই সংসদ সদস্যের কথা বলার নৈতিক অধিকার নেই।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad