নেত্রকোণায় বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী মানিক গ্রেফতার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, ০৩:৫১ দুপুর
  • ১১২৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নেত্রকোণায় বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী মানিক গ্রেফতার

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে মানিক মিয়া (৩৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক মিয়া ওই এলাকার বজলুর রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মারামারি, জখম, ধর্ষণসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মারামারির মামলায় গত ৮ মে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে। তবে সে সময় তিনি কৌশলে পালিয়ে যান বলে জানা গেছে।

পুলিশের অভিযোগ, পরোয়ানা জারির পর পুলিশ তাকে ধরতে গেলে ক্ষুব্ধ হয়ে তিনি মামলার বাদী সাইকুল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, “মানিক মিয়া নৈহাটি এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad