পাওনা টাকা নিয়ে সংঘর্ষ: কেন্দুয়ায় যুবক নিহত, আটক ২

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৩ জুন ২০২৬, ০৭:৩৫ বিকাল
  • ২১৮৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg



নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মিলন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাকার লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় মিলন মিয়া গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহভাজন এক ব্যক্তি ও তার মাকে আটক করে রাখে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad