রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি, হাইকোর্টে শুনানি দ্রুত শুরুর আশ্বাস আইনমন্ত্রীর

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৭ জুন ২০২৬, ০৭:০৯ বিকাল
  • ৩৪৯৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘোষিত মৃত্যুদণ্ডাদেশ উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, মামলার নথি হাইকোর্টে পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।

রোববার (৭ জুন) রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, “মামলার নথি হাইকোর্টে পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, বিচারিক আদালতের দেওয়া রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

এর আগে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, প্রধান আসামি সোহেল রানা ঘটনার আগে শিশুটিকে ধর্ষণ ও পরে হত্যার কথা স্বীকার করেছেন। অন্যদিকে, সহ-আসামি স্বপ্না আক্তারকে ঘটনার পর স্বামীকে পালাতে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

বিচারক আরও বলেন, আসামিদের অপরাধ কোনোভাবেই সংশোধনযোগ্য নয় এবং যথাযথ শাস্তি নিশ্চিত না হলে ন্যায়বিচার ব্যাহত হবে।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানান নিহত শিশুর বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার শিকার হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর মাত্র পাঁচ দিনের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করে এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হয়।

স্বল্প সময়ে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে আদালত রায় ঘোষণা করে, যা নজিরবিহীন হিসেবে বিবেচিত হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad