টিলার মাটি ধসে করুণ মৃত্যু: মিরসরাইয়ে ১৫ বছরের কিশোর সায়েম চাপা পড়ে প্রাণ হারাল

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ০৩:০১ দুপুর
  • ১৩৮৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রামের মিরসরাইয়ে টিলার মাটি ধসে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. সায়েম (১৫)। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার বাসিন্দা বশর আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জমি কিনে সেখানে বসবাস শুরু করেন। বসতভিটার মাটি ভরাট করার উদ্দেশ্যে তিনি নিজেই কয়েকদিন ধরে পাশের টিলা থেকে মাটি কাটছিলেন। বুধবার রাতেও তিনি একাই মাটি কাটার কাজ করছিলেন।

এ সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম ও তার সঙ্গে থাকা সোহেল রানা নামের আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা চিকিৎসা শেষে বর্তমানে বাড়ি ফিরেছেন।

নিহতের মা ছালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে সন্তানদের বড় করছিলাম। এখন একমাত্র ছেলেকেও হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।

জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে নেওয়ার আগেই একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad