বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, ০৭:৪৭ বিকাল
  • ৩৪৫৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার (২২ জুন) রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় সদর, দামুড়হুদা ও জীবননগর থানার সমন্বয়ে গঠিত একাধিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া বিভিন্ন মামলায় অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুবলীগ নেতা রুহুল আমিন আশিক, বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, মন্টু, ফরজ আলী ও মমরেজ হোসেন।

অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন এবং জীবননগর থানার ওসি সোলায়মান শেখ। তাদের তত্ত্বাবধানে পুলিশের পৃথক দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চলমান মামলার তদন্তের স্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাদের চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad