চমক ভাঙল কণ্ঠশিল্পী মুগ্ধ, বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০১ জুলাই ২০২৬, ০৪:৪৫ দুপুর
  • ১৫২০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মেধাতালিকার প্রথম ৫০-এ স্থান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছেন জনপ্রিয় এই শিল্পী

গানের মঞ্চে প্রতিভার স্বাক্ষর রাখার পর এবার রাষ্ট্রীয় প্রশাসনেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মির্জা তানজিম শরীফ মুগ্ধ। ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

চূড়ান্ত ফলাফলে মুগ্ধ দেশের মেধাতালিকার প্রথম ৫০ জনের মধ্যে স্থান অর্জন করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সুখবরটি জানিয়ে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের ফেসবুক পোস্টে মুগ্ধ লিখেছেন, "আলহামদুলিল্লাহ। ৪৭তম বিসিএস। প্রশাসন ক্যাডার। মেধাক্রমে দেশের প্রথম ৫০-এ স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তির সুসংবাদ জানাই সবাইকে।"

তিনি আরও উল্লেখ করেন, অসংখ্য দায়িত্ব, কর্মব্যস্ততা ও নানা প্রতিকূলতার মধ্যেও লক্ষ্য থেকে বিচ্যুত হননি। নিরলস পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সবার দোয়া ও ভালোবাসাই তাকে এই সাফল্য এনে দিয়েছে বলে জানান তিনি।

বর্তমানে মুগ্ধ একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে সংগীতচর্চাও অব্যাহত রেখেছেন। এর আগে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন। এরপর একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেন।

তার এই সাফল্যের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহশিল্পী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন। অনেকেই এটিকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক অর্জন হিসেবে অভিহিত করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad