দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির প্রথম দিন: অনুপস্থিত প্রায় ২ হাজার, বহিষ্কার ১ পরীক্ষার্থী

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০২ জুলাই ২০২৬, ০৯:২৪ রাত
  • ২৭৫৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁ জেলার একটি পরীক্ষা কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষা শেষে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বোর্ডের অধীনে মোট ৯১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৯৮ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৩৭ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২ দশমিক ১৩ শতাংশ।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো— রংপুরে ৩৭৯ জন, দিনাজপুরে ৩৬৬ জন, গাইবান্ধায় ৩২৪ জন, নীলফামারীতে ২৩২ জন, কুড়িগ্রামে ২০৪ জন, ঠাকুরগাঁয়ে ১৬০ জন, লালমনিরহাটে ১৩৪ জন এবং পঞ্চগড়ে ১২৮ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, প্রথম দিনের পরীক্ষা সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁর একটি কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা ছাড়া অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কেন্দ্রসংশ্লিষ্টদের সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে। একই ধারাবাহিকতায় আগামী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad