শনিবার (১৭ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের সিলেবাসবিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। অন্যদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে অংশ নেবে।
শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে। এ ক্ষেত্রে ব্যাংকে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর।
নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারলে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর।
বিভাগভেদে পরীক্ষার ফিঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার ফি ২ হাজার ৪৩৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩১৫ টাকা।
বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) ৫১৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।
শিক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। তবে এ খাতে কোনোভাবেই ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ আদায় করা যাবে না।
অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থাবিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচনি (টেস্ট) পরীক্ষা গ্রহণ শেষে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে বলা হয়েছে। নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি জিপিএ উন্নয়ন, মানোন্নয়ন ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের নীতিমালাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ডের নির্দেশনা অনুসরণ করে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রথম দর্পণ,ডেস্ক