অসুস্থ নেতাকর্মীদের দেখতে যান বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০৮ জুলাই ২০২৬, ১১:২০ দুপুর
  • ১১৮৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ও তাদের বাড়িতে যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

মঙ্গলবার (৭জুলাই) সন্ধ্যায় শহরের ব্রাইট হাসপাতালে ভর্তি পৌর এলাকার ২নং ওয়ার্ড বিএনপির কর্মী অসুস্থ আলতাফ হোসেনকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এরপর রাতে পৌর এলাকার ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অসুস্থ মিল্টন খন্দকারকে দেখতে সাইদুর রহমান বাচ্চু তার ধানবান্ধির বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় সাইদুর রহমান বাচ্চু বলেন দলের ত্যাগী অসুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কারন তারা দলের দুঃসময়ে আমাদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুম খেটেছেন। আজ দলের সুসময়ে অনেকেই সুবিধা নিতে অতিথি পাখি হয়ে দলে ভিড়ছেন। তাদের ভিড়ে অনেক ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা আজ কোনঠাসা হয়ে আছে। এজন্য আমাদের উচিত দলের ত্যাগী অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো। এসময় তিনি অসুস্থ নেতাকর্মীদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad