রোমান্টিক ইমেজ ভেঙে এবার খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, ০৮:১০ রাত
  • ১৯৫৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশীয় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ প্রায় তিন দশক ধরে রোমান্টিক ও কোমল স্বভাবের নানা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তিনি নিজেকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করতে চান। তার ইচ্ছা এবার খলনায়িকা বা নেতিবাচক চরিত্রে অভিনয় করার।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে এমন আগ্রহের কথা জানান পূর্ণিমা। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখছেন, যেখানে দর্শক তাকে নতুনভাবে আবিষ্কার করবে। এমনকি চরিত্রটির প্রতি দর্শকের রাগ, বিরক্তি কিংবা তীব্র প্রতিক্রিয়াও তৈরি হতে পারে—এমন ভূমিকায় অভিনয় করতেই তিনি আগ্রহী।

পূর্ণিমার ভাষ্য, এখন পর্যন্ত কেউ তাকে খলচরিত্রে কল্পনাই করেননি। কারণ দর্শক ও নির্মাতারা তাকে সবসময় রোমান্টিক, মার্জিত ও কোমল চরিত্রেই দেখে অভ্যস্ত। তিনি বলেন, “এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা ভাবেননি। সবাই মনে করেন, আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র মানানসই হবে না। তবে আমি চাই, এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি চরিত্রে নিজেকে তুলে ধরতে।”

অভিনয়ে গত কয়েক বছর ধরে অনিয়মিত পূর্ণিমাকে সর্বশেষ প্রায় তিন বছর আগে দুটি ওটিটি কনটেন্টে দেখা গেছে। এরপর মাঝে-মধ্যে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় উপস্থিত হয়েছেন ‘মনের মাঝে তুমি’খ্যাত এই অভিনেত্রী।

নতুন ধরনের চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশের মাধ্যমে পূর্ণিমা তার অভিনয়জীবনে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad