হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭২

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ আগস্ট ২০২৬, ০৩:৪১ দুপুর
  • ১৯০৩১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন শিশু।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন জেলার হাসপাতালে হাম আক্রান্ত ২৮৬ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত রোগীর চাপ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে নির্ধারিত সময় অনুযায়ী টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad