হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩৯২

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২ বিকাল
  • ৩৬৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
১৫ মার্চ থেকে দেশে উপসর্গ নিয়ে শনাক্ত ২ লাখ ৯ হাজারের বেশি

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩০৬ শিশু শনাক্ত হয়েছে। পাশাপাশি নতুন করে ৮৬ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯২ জন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ মার্চ থেকে শনাক্ত ২ লাখের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯২৬ শিশুর শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।

খুলনায় দুই শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে খুলনা বিভাগের দুজন এবং ঢাকা ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে।

একই সময়ে বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৭ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এ বিভাগে নতুন করে ৪৯ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad