হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১৮

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ আগস্ট ২০২৬, ০৪:২১ দুপুর
  • ১৫০৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৬৩ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২১৮ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad