নেপালে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৫৩৮

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৬, ০৪:৪০ দুপুর
  • ৫১২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চলছে উদ্ধার অভিযান, এখনো নিখোঁজ শত শত

নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক বন্যাজনিত বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার বিকেলে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে রাসুয়া জেলায় মারা যাওয়া ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া ভাটেকোশি নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে নিম্নাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যেসব লাশ উদ্ধার করা হয়েছে, সেগুলোও মৃতের এই সংখ্যার অন্তর্ভুক্ত।

তবে মৃতের সংখ্যা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য সমন্বয়ের কাজও চলছে। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।

পলি ও বরফধসে আকস্মিক বিপর্যয়

গত বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় রাসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় ভয়াবহ পলি ও বরফধসের পর আকস্মিক এই বিপর্যয় শুরু হয়। এর ফলে ভোটেকোশি ও ত্রিশূলি নদীতে হঠাৎ প্রবল প্লাবন দেখা দেয়।

মুহূর্তের মধ্যে পানির তোড়ে ঘরবাড়ি, সেতু, সড়কসহ বিভিন্ন অবকাঠামো ভেসে যায়। এতে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু মানুষ ও যাত্রী দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad