এ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই নেপাল ভ্রমণ থেকে বিরত থাকছেন বিদেশি পর্যটকেরা। তবে বিপর্যস্ত নেপালের পর্যটন খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে বিদেশি পর্যটকদের দেশটিতে ভ্রমণে আসার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী মনীষা কৈরালা।
বলিউডে তারকা খ্যাতি অর্জন করলেও মনীষা মূলত নেপালি অভিনেত্রী। তাঁর জন্ম নেপালের রাজধানী কাঠমান্ডুতে। নেপালের অর্থনীতিতে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি মনে করেন, দেশটির ঘুরে দাঁড়ানোর জন্য পর্যটকদের উপস্থিতি প্রয়োজন।
গত ৩০ আগস্ট কাঠমান্ডুতে সদগুরুর আয়োজিত ‘ইন সলিডারিটি উইথ নেপাল’ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে মনীষা বলেন, ‘আপনারা বারবার নেপালের প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তা যেন অব্যাহত থাকে। একটি দেশ হিসেবে আমাদের প্রয়োজন মানুষ আমাদের দেশে আসুক। আমরা চাই না, আমাদের শুধু এমন একটি দেশ হিসেবে দেখা হোক, যেখানে সব সময় দুর্যোগ বা সংকট লেগেই থাকে। আমরা চাই আপনারা ভ্রমণ করুন।’
সাম্প্রতিক দুর্যোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হ্যাঁ, তিব্বত ও নেপাল সীমান্তে দুর্যোগ হয়েছে। কিন্তু পর্যটনই আমাদের প্রাণ। এটা মনে রাখতে হবে। দেশের বাকি অংশে আমাদের পর্যটন প্রয়োজন।’
মনীষার ভাষ্য, নেপালকে শুধু দুর্যোগের কারণে মনে রাখলে চলবে না। হিমালয়, প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য এবং নেপালের মানুষের আতিথেয়তার জন্যও দেশটিকে মনে রাখা উচিত।
অভিনয়ে অভিষেকনেপালের কাঠমান্ডুতে জন্ম নেওয়া মনীষা কৈরালার অভিনয়ে অভিষেক হয় ১৯৮৯ সালে নেপালি সিনেমা ‘ফেরি ভেতোলা’ দিয়ে। এরপর ১৯৯১ সালে ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।
হিন্দি সিনেমায় ব্যাপক সাফল্য অর্জনের পাশাপাশি তামিল সিনেমাতেও জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স