বিশকেক ঘোষণা’য় সই সাংহাই সহযোগিতা সংস্থার নেতাদের

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ দুপুর
  • ৪৪০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।

কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা ‘বিশকেক ঘোষণা’য় সই করেছেন। ঘোষণায় বৈশ্বিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক নিয়মকানুন সংস্কার ও উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের বৈঠকে অংশ নেওয়া নেতারা এমন নীতি ও বিধিমালা প্রণয়নের ওপর জোর দেন, যাতে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে সব দেশের সমান অংশগ্রহণ এবং সিদ্ধান্তের সুফল সমভাবে পাওয়ার সুযোগ নিশ্চিত হয়।

ঘোষণায় আগ্রহী দেশ, আন্তর্জাতিক সংস্থা, বহুপাক্ষিক জোট ও সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতাকে স্বাগত জানানো হয়েছে। এতে বলা হয়, এসসিওর কাঠামোর মধ্যে পারস্পরিক সহযোগিতা একটি বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অংশীদারত্ব গড়ে তুলতে সহায়তা করবে।

বিশকেক ঘোষণায় বৈশ্বিক এজেন্ডায় থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ও স্থান পেয়েছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক শাসনব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এবারের শীর্ষ সম্মেলনে ‘বিশকেক ঘোষণা’র পাশাপাশি আরও ২৭টি নথিতে সই করেছেন অংশগ্রহণকারী নেতারা।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সম্মেলনে এসসিওর ১০ সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতারা অংশ নিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad