বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার দরিয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—উপজেলার দরিয়াতলা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে জান্নাতি (১১) এবং মোস্তাক শেখের মেয়ে লামিয়া (৮)।
মোল্লাহাট থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে তারা ঘেরের পানিতে ডুবে যায়। পরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয় বাসিন্দারা পানিতে তাদের ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স