৩ অক্টোবর মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ, শেষ হবে ১৭ নভেম্বর

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ দুপুর
  • ৩০৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন মৌসুমের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে লাল বলের এই ঘরোয়া প্রতিযোগিতা। সাত রাউন্ডের লড়াই শেষে টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ নভেম্বর।

এবারের এনসিএলে অংশ নেবে আটটি বিভাগীয় দল—সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল। রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে দলগুলো।

সূচি অনুযায়ী, ১ অক্টোবর নিজ নিজ ভেন্যুর নির্ধারিত হোটেলে রিপোর্ট করবে দলগুলো। পরদিন অনুষ্ঠিত হবে ম্যাচপূর্ব আনুষ্ঠানিক অনুশীলন। এরপর ৩ অক্টোবর শুরু হবে প্রথম রাউন্ডের খেলা।

প্রথম রাউন্ডের ম্যাচ হবে ৩ থেকে ৬ অক্টোবর। দ্বিতীয় রাউন্ড ১০ থেকে ১৩ অক্টোবর, তৃতীয় রাউন্ড ১৭ থেকে ২০ অক্টোবর, চতুর্থ রাউন্ড ২৪ থেকে ২৭ অক্টোবর, পঞ্চম রাউন্ড ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর, ষষ্ঠ রাউন্ড ৭ থেকে ১০ নভেম্বর এবং সপ্তম ও শেষ রাউন্ড ১৪ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

প্রতিটি রাউন্ডের পর ক্রিকেটারদের বিশ্রাম, ভ্রমণ ও অনুশীলনের জন্য তিন দিন করে বিরতি রাখা হয়েছে।

এদিকে এবারের এনসিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের পারিশ্রমিকেও নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বিসিবির নতুন পারিশ্রমিক কাঠামো অনুযায়ী, প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচপ্রতি পারিশ্রমিক ১ লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর থেকেই ম্যাচপ্রতি সর্বোচ্চ ১ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার সুযোগ তৈরি হবে ক্রিকেটারদের।

তথ্যসূত্র: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত জাতীয় ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচি এবং আমার দেশ, ১৬ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad