সোমবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দূতাবাস, মাসকাটের চ্যান্সারি ১৫ সেপ্টেম্বর বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। ভবন স্থানান্তরের কার্যক্রমের কারণে ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
তবে ২১ সেপ্টেম্বর থেকে নতুন চ্যান্সারি ভবনে নিয়মিত কনস্যুলার সেবা পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে।
নতুন চ্যান্সারির ঠিকানা—বাংলাদেশ দূতাবাস, মাসকাট, Plot No. 546 (Unit 001 & Unit 002), Villa No. 3126 (A & B), Street No. 3040, Al Sarouj, Bausher, Sultanate of Oman।
চ্যান্সারি স্থানান্তরের এ কার্যক্রমে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সহযোগিতা কামনা করেছে দূতাবাস কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: যায়যায়দিন, ১৪ সেপ্টেম্বর ২০২৬; বাংলাদেশ দূতাবাস, মাসকাটের ভেরিফায়েড ফেসবুক পেজের জরুরি বিজ্ঞপ্তি।

প্রথম দর্পণ,ডেস্ক