ভিভো বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, বেতন আলোচনা সাপেক্ষে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ দুপুর
  • ৫৯৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশনস (পিআর) বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজের দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদটির জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে ২৪ থেকে ৪০ বছরের মধ্যে। এটি ফুলটাইম চাকরি এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। কর্মস্থল ঢাকা শহরের তেজগাঁও শিল্প এলাকায়।

বেতন ও অন্যান্য সুবিধা

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের বাইরে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, উপস্থিতি বোনাস এবং জ্যেষ্ঠতা ভাতা দেওয়া হবে।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠান: ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়)

পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: পাবলিক রিলেশনস (পিআর)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

বয়স: ২৪ থেকে ৪০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ভিভো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট জবস ও ভিভো বাংলাদেশ-এর নিয়োগ বিজ্ঞপ্তি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad