ওয়ালটনে চাকরি, বিমাসহ মিলবে নানা সুবিধা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ দুপুর
  • ৫৪৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কল সেন্টার এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক এ পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিতদের বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৪টি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিস
কর্মস্থল: ঢাকা (মিরপুর)
বেতন: আলোচনা সাপেক্ষে

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এমএস অফিসে ভালো জ্ঞান থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকা আবশ্যক।

এ পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট কাজে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যেসব সুবিধা মিলবে

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ বা মুনাফার অংশ, বিমা, বছরে দুটি উৎসব বোনাস এবং প্রতিবছর ইনক্রিমেন্টের সুবিধা পাবেন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

তথ্যসূত্র: যুগান্তর, প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad