ভিভো বাংলাদেশে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ দুপুর
  • ২৪২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়) সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়)
পদ: সিনিয়র ম্যানেজার
বিভাগ: প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: ৮ থেকে ১৫ বছর
অন্যান্য যোগ্যতা: মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স উৎপাদন খাতে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়স: ২৫ থেকে ৪০ বছর
কর্মস্থল: রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে।

যেসব সুবিধা মিলবে

নিয়োগপ্রাপ্তরা ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ওভারটাইম ভাতা, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এ ছাড়া সপ্তাহে দুই দিন ছুটি এবং থাকার সুবিধাও রয়েছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬।

তথ্যসূত্র: যুগান্তর, ২৪ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad