নিরাপত্তাজনিত কারণে আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ দুপুর
  • ৫৮২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’-এর ঢাকায় কনসার্ট আবারও স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আগামী ২৬ সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠেয় ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও অনিবার্য পরিস্থিতিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ২৬ সেপ্টেম্বরের আয়োজন না করার নির্দেশনা দিয়েছে। ফলে নির্ধারিত সময়ে কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।

এর আগে একই কারণে কাভিশের ঢাকা কনসার্ট স্থগিত হয়েছিল। প্রায় ১০ মাস পর দীর্ঘ প্রতীক্ষার পর এবার আবারও ঢাকায় তাদের পরিবেশনার আয়োজন করা হয়েছিল। তবে অনুষ্ঠান শুরুর কয়েক দিন আগে তা স্থগিত হওয়ায় সংগীতপ্রেমীদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

একই মঞ্চে থাকার কথা ছিল শিরোনামহীন ও মেঘদলের

‘কাভিশ লাইভ ইন ঢাকা’ কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড—শিরোনামহীন ও মেঘদলের পারফর্ম করার কথা ছিল। এ আয়োজন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছিল।

আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, কনসার্ট স্থগিতের বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে। এ ঘটনায় দর্শকদের অসুবিধা ও হতাশার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা।

নতুন তারিখে কার্যকর থাকবে পুরোনো টিকিট

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে যারা টিকিট কিনেছেন, নতুন তারিখে অনুষ্ঠেয় কনসার্টেও তাদের টিকিট কার্যকর থাকবে।

আয়োজকদের ভাষ্য, ২৬ সেপ্টেম্বরের আয়োজন স্থগিত হলেও কাভিশকে ঢাকার মঞ্চে আনার পরিকল্পনা বাতিল হয়নি। নতুন তারিখে কনসার্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।

তথ্যসূত্র: যুগান্তর, ২৪ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad