ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের ব্যাখ্যা চায় ডিএমপি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ রাত
  • ২৩৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া এ কথা বলেন।

তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটোয়ারী এই কথা বলল কেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও

সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের রাজপথের আন্দোলন নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।

ভিডিওতে একপর্যায়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমরা তো এই তিন দাবিতে অনবরত রাজপথে আছি, সরকার তো এই দাবিগুলো মানছে না। ১১ দল জোটটা এই দাবিগুলো করে যাচ্ছে, এই দাবিগুলো মানলেই তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’

‘জিজ্ঞাসাবাদ করতে হবে’

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঘটাচ্ছে, নাকি এর সঙ্গে অন্য কেউ জড়িত—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ মিয়া আবারও নাসীরুদ্দীন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা বলেন।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, তাকে (নাসীরুদ্দীন পাটোয়ারী) জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি এই বক্তব্যটা কেন দিয়েছেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’

তবে নাসীরুদ্দীন পাটোয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না—এ প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’

তথ্যসূত্র: আমার দেশ, ২৫ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad