রেড ক্রিসেন্টে চিকিৎসক নিয়োগ, বেতন ৬০ হাজার টাকা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ দুপুর
  • ২১৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।পদের বিবরণ

প্রতিষ্ঠান: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদ: প্রজেক্ট ফিল্ড হেলথ অফিসার
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: রাজশাহী
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: মাসিক ৬০ হাজার টাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীর বৈধ বিএমডিসি নিবন্ধনসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস ও ডিজিটাল ডেটা টুল ব্যবহারে দক্ষতা প্রয়োজন।

ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্ধারিত আবেদনপদ্ধতিতে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৬।

তথ্যসূত্র: যুগান্তর, ২৪ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad