মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে রাজনৈতিক সংঘাত এড়ানোর আহ্বান চরমোনাই পীরের\

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ দুপুর
  • ৬৮৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মক্কা ও মদিনার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সংবাদে উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, হারামাইন—মক্কা ও মদিনা—বিশ্বের শতকোটি মুসলমানের প্রাণের স্পন্দন ও চূড়ান্ত সীমারেখা। পবিত্র এ দুই নগরী কোনো রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়। তাই এগুলোর নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে।

তিনি বলেন, মঙ্গলবার মক্কা-মদিনায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার খবরে গোটা মুসলিম উম্মাহ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তবে স্বস্তির বিষয় হলো, হুতিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। তাদের এ অবস্থানে অটল থাকা উচিত।

সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়ে মুফতি রেজাউল করীম বলেন, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি সরকার পালন করছে। তাই এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়ানো উচিত নয়, যার ফলে পবিত্র দুই শহরের প্রতি কোনো ধরনের হুমকি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মক্কা-মদিনা ও জাজিরাতুল আরবের শান ও মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব।

হারামাইনের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘হারামাইনের নিরাপত্তার প্রশ্নে আমরা বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছি এবং থাকব।’





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad