বিশেষ কমিটির বৈঠকে যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ দুপুর
  • ৪০৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেবে না বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার অনুষ্ঠিতব্য ওই বৈঠকে দলটি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে, গণভোটের রায়কে পাশ কাটিয়ে কোনো ধরনের সংবিধান সংশোধনের উদ্যোগ জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দলটির অবস্থান, তারা সংবিধান সংশোধনের পক্ষে নয়; বরং গণভোটের রায়ের আলোকে জনগণের মতামত ও প্রত্যাশার ভিত্তিতে সংবিধান সংস্কারের পক্ষে।

বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, এ বিষয়ে তারা একাধিকবার তাদের অবস্থান স্পষ্ট করেছে। সেই অবস্থানের পরও সংবিধান সংশোধনের লক্ষ্যে আয়োজিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেওয়ার কোনো যৌক্তিকতা তারা দেখছে না।

দলটির বক্তব্য অনুযায়ী, গণভোটের রায় উপেক্ষা করে বা তার বাইরে গিয়ে কোনো প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার প্রশ্ন আসে না। এ কারণেই রোববারের বিশেষ কমিটির বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস অংশগ্রহণ করবে না।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad