শেরপুরে হাইস গাড়ির ধাক্কায় যুবক নিহত

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ রাত
  • ৭৩১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি হাইস গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন ক্ষিদির হাসড়া গ্রামের

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে রুবেল হোসেন ঘোগা বটতলা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত হাইস গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার সময় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আইয়ুব আলী বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। দুর্ঘটনার পর ঘাতক হাইস গাড়িটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad