হাম-রুবেলার টিকা পাবে ৩৪ লাখ বাদ পড়া শিশু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ দুপুর
  • ২৬৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া প্রায় ৩৪ লাখ শিশুকে হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী (পাঁচ বছরের কম) যেসব শিশু হাম ও রুবেলার টিকা পায়নি, তাদের এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ বিশেষ টিকাদান অভিযান চলবে।

মাঠপর্যায়ে বাদ পড়া শিশুদের তথ্য সংগ্রহ

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিশেষ এ কর্মসূচি শুরুর আগে গত ১৩ সেপ্টেম্বর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পক্ষ থেকে দেশের মাঠপর্যায়ের সব কার্যালয়ে জরুরি নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় নিজ নিজ এলাকার হাম ও রুবেলার টিকা না পাওয়া ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সুনির্দিষ্ট তথ্য তিন দিনের মধ্যে সংগ্রহ করে জানাতে বলা হয়।

মাঠপর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সারা দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের চিহ্নিত করা হয়েছে। এসব শিশুকে টিকাদানের আওতায় আনতেই সরকার বিশেষ এই কর্মসূচি নিয়েছে।

তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad