সময়মতো টিকা না দেওয়ায় হাম মোকাবিলায় বাড়তি চাপ: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ দুপুর
  • ২১৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সময়মতো শিশুদের হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে এর খেসারত দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশি বিভিন্ন সংস্থা বারবার তাগাদা দিলেও বিগত সরকার সময়মতো হামের টিকাদানের উদ্যোগ নেয়নি। এর আগেও দেশে হাম সংক্রমণ হয়েছিল। তবে সে সময় মৃত্যুর সংখ্যা এত বেশি ছিল না। চলতি বছর হাম আক্রান্ত হয়ে আগের বছরের তুলনায় বেশি শিশু মারা গেছে বলেও জানান তিনি।

৩৪ লাখ শিশুকে দেওয়া হবে বিশেষ টিকা

স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন করে ইউনিসেফ ৪০ লাখ ডোজ হামের টিকা সরবরাহ করেছে। শনিবার থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন ধাপে এখন পর্যন্ত এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকার দাবি

এদিকে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

হাম ও ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তথ্যসূত্র: কালবেলা অনলাইন, ২৬ সেপ্টেম্বর ২০২৬




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad