ডিএমপি সূত্র জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে মিছিল ও স্লোগান চলছিল। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে—এমন খবরের ভিত্তিতে পল্টন থানা পুলিশ অভিযান চালায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বলেন, জাসদ কার্যালয় থেকে সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জনকে থানায় নেওয়া হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পরিচয় ও সংশ্লিষ্টতার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরও বলেন, তদন্তের ভিত্তিতে আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনাস্থলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক