গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ৪০

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ বিকাল
  • ২৩৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত ৪০ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহ করা হচ্ছে। শনিবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত অভিযান চলছিল।

আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।

গোপন বৈঠকের খবর পেয়ে জড়ো হন যুবদল নেতাকর্মীরা

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শনিবার দুপুরের পর জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। পরে যুবদলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হন এবং সেখানে অবস্থানরত ব্যক্তিদের আটকে রেখে পুলিশকে খবর দেন।

এ সময় কার্যালয়ের বাইরে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সাংবাদিকদের বলেন, কার্যালয়ের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দেওয়া হচ্ছিল। তাঁর দাবি, সেখানে ৪০০ থেকে ৫০০ লোক আটকা ছিলেন। কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের শান্ত রাখা হয়েছে এবং আটকে থাকা ব্যক্তিদের প্রশাসনের মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

‘জয় বাংলা’ স্লোগানের খবর পেয়ে অভিযান

পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিকেল ৩টার দিকে পুলিশ সদস্যরা জাসদ কার্যালয়ের তৃতীয় তলায় গিয়ে একটি বৈঠক চলতে দেখেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন বিকেল পৌনে ৫টায় সমকালকে বলেন, কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ ৪০ জনকে পল্টন থানায় নিয়ে গেছে। তখনও অভিযান চলছিল।

আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানানো হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad