জমি দখল নিয়ে মোহাম্মদপুরে হামলা-ভাঙচুর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ বিকাল
  • ২২৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সর্বশেষ পুলিশ সেখানে অবস্থান করছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদ উদ্যান হাউজিং এলাকায় দুটি বস্তি ছিল। সেখানে আনুমানিক ১৭ কাঠা জমি নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। হামলা ও ভাঙচুরের শিকার জমিটি নিজেদের বলে দাবি করছে একটি পক্ষ।

প্রাথমিক তথ্যানুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আলম নামের এক প্রবাসী দেশের বাইরে রয়েছেন। জমিটি তার দখলে ছিল। সেখানে থাকা দুটি বস্তির মধ্যে একটি তিনি আগেই দখলমুক্ত করেন। এরপর জমিটি খালি পড়ে ছিল।

ওসি আব্দুল হালিম বলেন, অন্য একটি পক্ষ খালি জমিটি দখলে নেওয়ার চেষ্টা করায় বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা হামলা ও ভাঙচুর চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, ওই এলাকায় একাধিক পক্ষেরই জমি রয়েছে। জমি বা দখলসংক্রান্ত বিরোধে পুলিশ সরাসরি পদক্ষেপ নিতে পারে না। তবে এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad