সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তাদের বৈঠকে সোমবার সকালে বিষয়টি চূড়ান্ত করা হয়। এ বিষয়ে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে।
এর আগে দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হওয়ার কথা ছিল। গত ২৭ সেপ্টেম্বর থেকে এ ধাপের আবেদন শুরু হয়। নতুন সিদ্ধান্তে আবেদনের সময় ১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।
অধ্যাপক মুনসী হুমায়ুন কবির জানান, প্রথম ধাপে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করেনি। আবার আবেদন করেও অনেকে নিশ্চয়ন করেনি এবং শেষ পর্যন্ত ভর্তি হয়নি। সব মিলিয়ে প্রায় তিন লাখ শিক্ষার্থী এখনো একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের বাইরে রয়েছে। এসব শিক্ষার্থীকে সুযোগ দিতেই সময়সীমা বাড়ানো হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক