গোপালগঞ্জে ৪৫০ শিক্ষার্থীকে নিয়ে মহাবিশ্বের রহস্য নিয়ে বিজ্ঞান সংলাপ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ দুপুর
  • ২৮৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কসমোলজি: মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক বিজ্ঞানবিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও অনুসন্ধিৎসু প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে গোপালগঞ্জে মাধ্যমিক পর্যায়ের ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী গোপালগঞ্জ পৌর মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সরকারি বীণাপাণি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, কৌতূহল ও অনুসন্ধিৎসা বাড়াতে ধারাবাহিক বিজ্ঞান সংলাপের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সংলাপে মহাবিশ্বের উৎপত্তি, বিস্তৃতি ও বিবর্তন, মহাকাশবিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্রমবিকাশ এবং আধুনিক প্রযুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্টরা।

প্রশ্ন ও অনুসন্ধানে উৎসাহ

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান শিক্ষার্থীদের প্রশ্ন করতে, নতুন বিষয় জানতে, যুক্তি দিয়ে ভাবতে এবং অনুসন্ধিৎসু হওয়ার আহ্বান জানান। বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, মহাবিশ্বের অসীম বিস্ময় থেকে মানুষের জ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রা—বিজ্ঞানের প্রতিটি অনুসন্ধানই নতুন প্রশ্নের জন্ম দেয়। আর সেই প্রশ্নই জ্ঞানের নতুন দুয়ার খুলে দেয়। শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও অনুসন্ধিৎসা আরও বিকশিত করতেই জেলা প্রশাসনের ধারাবাহিক বিজ্ঞান সংলাপের আয়োজন।

তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ, সৃজনশীলতা ও নিয়মিত জ্ঞানচর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তারা দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে সরকারি বীণাপাণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিভা বিশ্বাস বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মিজ শাহিনা নাছরিন, সহকারী কমিশনার মো. নাজমুল হক স্বপন ও ফারদিন খান প্রিন্স উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad