অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ দুপুর
  • ৮৯১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ ঘটনায় তার বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী পিডিবির আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে রুকনুজ্জামান রুকনের ব্যবসাপ্রতিষ্ঠানে একটি প্রিপেইড মিটারের মাধ্যমে বৈধ বিদ্যুৎ সংযোগ ছিল। তবে ওই মিটারে টানা ১৪ মাস কোনো রিচার্জ না করায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় বিদ্যুৎ কর্তৃপক্ষের।

পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযোগটি পরিদর্শনে গেলে বৈধ প্রিপেইড মিটারের পাশাপাশি গোপনে নেওয়া একটি অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পান বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

পরিদর্শনের সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রুকনুজ্জামান রুকন অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিদ্যুৎ বিভাগ জানায়, অবৈধ সংযোগ ব্যবহার ও বিদ্যুৎ-সংক্রান্ত অনিয়মের অভিযোগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। একই ঘটনায় রুকনুজ্জামানের বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে নিয়মিত মামলা করা হয়েছে।

মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা ও দায় নির্ধারিত হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad