সাঘাটায় তিন সপ্তাহ ধরে ইউএনও নেই

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ দুপুর
  • ৫৯৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদটি তিন সপ্তাহ ধরে শূন্য রয়েছে। ইউএনও আশরাফুল কবীর বদলি হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত নতুন কেউ যোগদান না করায় উপজেলা প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। বর্তমানে পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার ইউএনও মোস্তাফিজুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাঘাটার দায়িত্ব পালন করছেন।সপ্তাহে দুই-এক দিন অফিস

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর ইউএনও আশরাফুল কবীর বদলি হয়ে ময়মনসিংহ জেলার একটি উপজেলায় যোগদানের উদ্দেশ্যে সাঘাটা ছাড়েন। এরপর থেকে ফুলছড়ির ইউএনও মোস্তাফিজুর রহমান অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও সপ্তাহে এক থেকে দুই দিন সাঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ে অফিস করেন। ফলে প্রশাসনের বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকদের একাধিকবার উপজেলা সদরে আসতে হচ্ছে।

ভরতখালী ইউনিয়নের বাসিন্দা মশিউর রহমান বলেন, ছোট ভাইয়ের জন্মনিবন্ধন-সংক্রান্ত কাজে ইউএনও কার্যালয়ে গিয়ে জানতে পারেন, সেদিন ইউএনও অফিসে নেই। ফলে কাজ না করেই তাকে ফিরে যেতে হয়।

ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ইউএনও বদলির পর জন্মনিবন্ধন সংশোধনসহ কয়েকটি কাজে নাগরিকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও কার্যক্রম শুরু করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।

দ্রুত নতুন ইউএনও চায় স্থানীয়রা

উপজেলা প্রশাসনের বিভিন্ন সেবা নিতে আসা আরও কয়েকজন নাগরিকও একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও সপ্তাহে নির্দিষ্ট কয়েক দিন সাঘাটায় অফিস করায় জরুরি প্রশাসনিক কাজে অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে, সাঘাটায় দ্রুত একজন পূর্ণকালীন ইউএনও নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকদের অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও কয়েকজন সাংবাদিক এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাঘাটা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও ও ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘অতি দ্রুতই এখানে নতুন অফিসার যোগদান করবেন। সাময়িক সমস্যা হচ্ছে।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad