সোমবার প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানের নতুন ঝলক। সেখানে দুই তারকার কথোপকথনের আভাস পেয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঝলকে সালমানকে সামনে পেয়ে করণকে হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায়।
কথার লড়াইয়ে জমবে আড্ডাপ্রকাশিত ঝলকে করণ জোহর বলেন, এবারের সিজন কোন দিকে যাবে, তা বলা কঠিন। জবাবে সালমান খান মজার ছলে বলেন, ‘যেতেই তো পারে। এ তো চলেই গেছে, একেবারেই চলে গেছে!’ দুই তারকার এই কথোপকথনে অনুষ্ঠানটির শেষ সিজন নিয়ে ইঙ্গিতপূর্ণ রসিকতা উঠে এসেছে।
ঝলকের সঙ্গে প্রকাশিত ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, ‘শেষবারের মতো একমাত্র ভাইয়ের সঙ্গে এক কাপ কফি।’ এতে শেষ সিজনের প্রথম পর্বে সালমানকে ঘিরে বিশেষ আয়োজনের আভাস পাওয়া গেছে।
আগেও একাধিকবার অতিথি হয়েছেন সালমানএর আগেও একাধিকবার ‘কফি উইথ করণ’-এ অতিথি হিসেবে অংশ নিয়েছেন সালমান খান। তাঁর রসবোধ, স্পষ্ট বক্তব্য এবং করণ জোহরের সঙ্গে খুনসুটি দর্শকদের আগ্রহ তৈরি করেছে। এবারও দুই তারকার কথোপকথন ঘিরে দর্শকদের প্রত্যাশা বাড়ছে।
শেষ সিজনের প্রথম পর্বে সালমান ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে নতুন কোনো তথ্য প্রকাশ করেন কি না, তা জানতে অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।
শেষ হচ্ছে জনপ্রিয় আড্ডার আয়োজনকরণ জোহর সম্প্রতি জানিয়েছেন, ‘কফি উইথ করণ’-এর নবম সিজনই হবে অনুষ্ঠানের শেষ মৌসুম। এক আবেগঘন পোস্টে তিনি জানান, কিছু যাত্রা শেষ করার সিদ্ধান্ত আগে থেকে নেওয়া হয় না; একসময় মনে হয়, এবার থামার সময় এসেছে।
পরিচালকের ভাষায়, অনুষ্ঠানটি তাঁর জীবনের বিশেষ একটি অধ্যায়। এখান থেকে তিনি পেয়েছেন বন্ধুত্ব, স্মৃতি, আনন্দময় মুহূর্ত ও ভালোবাসা। দীর্ঘদিনের জনপ্রিয় এই আয়োজনের শেষ সিজন সালমান খানকে দিয়ে শুরু করায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স