প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনের প্রতিশ্রুতি মোতাবেক সারাদেশে ন্যায় ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর-২০২৬খ্রি.) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড গয়লা-একডালায় ফ্যামিলি কার্ডের কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ শহর সমাজসেবা অফিসার মোঃ আলাউদ্দীন , পৌরসভার কাউন্সিলর মোঃ তাজ উদ্দীন সেখ। এসময়ে আরও উপস্থিত ছিলেন, তথ্য সংগ্রহকারীরা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় মাতব্বর, সুধীজন। জানা যায় যে,
গয়লাতে তথ্য সংগ্রহকারী দুইজন
একডালাতে তথ্য সংগ্রহকারী তিনজন
মোট ৯নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী পাঁচ জন। সরকার ফ্যামিলি কার্ড পর্যায় ক্রমে সুবিধা প্রাপ্ত পরিবার প্রধান সকল নারীকে কর্মসূচি'র আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি